আজ আপনাদের জন্য রইল সুস্বাদু লাউ ডালের রেসিপি - The News Lion

আজ আপনাদের জন্য রইল সুস্বাদু লাউ ডালের রেসিপি

 


দি নিউজ লায়ন; 

উপকরণঃ

লাউ (ছোট টুকরো করা) ২ কাপ

মসুর ডাল ১ কাপ

হলুদের গুঁড়ো আধ চা চামচ,

লঙ্কার গুঁড়ো আধ চা চামচ, 

ভাজা জিরে গুঁড়ো ১ চা চামচ, 

লবণ স্বাদ অনুযায়ী,

কাঁচালঙ্কা আস্ত ৪ থেকে ৫টি,

ধনেপাতা কুচি ১ টেবিল চামচন

তেজপাতা ২ টি ( ইচ্ছে হলে)

তেল পরিমাণ মতো

পেঁয়াজ কুচি ৩ চা চামচ

রসুন কুচি ২ চা চামচ

শুকনা লঙ্কা ৪-৫ টি


প্রণালীঃ 

প্রথমে লাউ ও মসুর ডাল ধুয়ে একটি পাত্রে জল দিয়ে ওভেনে বসিয়ে দিন। এখন তেজপাতা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ঢেকে দিন। আধ সিদ্ধ হলে কাঁচালঙ্কা দিয়ে দিন। এবার জিরের গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে রাখুন।


এখন অন্য একটি পাত্রে তেল গরম করে পেয়াজ কুচি, রসুন কুচি ও শুকনা লঙ্কা দিয়ে ভেজে নিন। এবার পেঁয়াজ ও রসুন বাদামি কালার হলে তাতে লাউ-ডাল ঢেলে দিন। অল্প আঁচে কিছুক্ষণ রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.